ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ’—চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু মসজিদ রক্ষায় এক পায়ে লড়া, সেই সাহসী নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ইবি ছাত্রদলের কঠোর অবস্থান এখানকার সরকার আমি, কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না-আমির হামজা এমপি ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার দাবি

গাজীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৪৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গাজীপুরের টঙ্গীতে ছাত্রদলের এক নেতার ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শাহাদাত হোসেন দিপু (২৭) টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গীর ভাদাম এলাকার বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এর জেরে গত ১১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোড থেকে বাড়ি ফেরার পথে ভাদাম এলাকার ক্রসলাইন ও নিট বাজার ফ্যাক্টরির সামনে তার পথরোধ করা হয়।

জানা গেছে, একপর্যায়ে হামলাকারীদের একজন লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি তা ঠেকাতে গেলে বাম হাতের কনুইয়ে গুরুতর জখম হন। পরে অন্যরা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তার পকেটে থাকা নগদ ৭ হাজার টাকা এবং হাতে থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের ব্রেসলেট, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহাদাত হোসেন দীপুকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে মনির হোসেন, আব্দুল কাদির ও শিরিন আক্তারকে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার একাধিকবার চেষ্টা করাহলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টঙ্গীতে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার দাবি

আপডেট সময় : ১২:৪৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬