ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইবি প্রশাসনের নানা কর্মসূচি

ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২০৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।  কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা এবং প্রীতি ভলিবল প্রতিযোগিতা।

গত বুধবার (২৯ জুলাই) জুলাই-আগস্ট ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া এবং সদস্য সচিব ড. আসাদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, হলের কর্মকর্তা-কর্মচারী, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ৫ আগস্ট সকাল ৯টা ২০ মিনিটে প্রশাসন ভবনের সামনে এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে কর্মসূচির উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে শিক্ষক বনাম কর্মকর্তা, সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী, বিজয়ী দল বনাম টেকনিক্যাল সমিতি এবং হলসমূহের অংশগ্রহণে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া বলেন, “আমাদের কর্মসূচির প্রস্তুতি প্রায় শতভাগ সম্পন্ন। আগামীকাল যথাসময়ে সব কর্মসূচি পালন করা হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে যে প্রীতি ভলিবল ম্যাচ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইবি প্রশাসনের নানা কর্মসূচি

আপডেট সময় : ১০:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬