সংবাদ শিরোনাম ::
চামার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে
রোমেন রায়হান
বিরাট বড় পদোন্নতি হইয়া গেছে আমার
কামাল স্যারে কইছে আমি এখন থাইক্যা চামার!
বুঝতেছি না মশাই
চামার হওয়ার পরে কি আর থাকব আমি কসাই?
যা বুঝতেছি, চামড়া সেলাই, চামার মানে মুচি
যা খুশি তাই করতে পারুম যখন যেমন রুচি?
চলবে কামাল স্যারের কথা? বইসা হিসাব মেলাই!
চামার হয়ে কখন যে কার মুখ করে দেই সেলাই!


























