ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত আজ জামায়াতে ইসলামীর ৮৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ

‎কুবি’র চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

তফসিরুল করিম, কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।

‎মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনটির উদ্যোগে বন্যাকবলিত সাতকানিয়া ও বাঁশখালীর দুর্গম এলাকার ২০০টি পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

‎জানা যায়, গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। পানি কিছুটা কমলেও এসব এলাকার মানুষের দুর্ভোগ এখনো কমেনি। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ ছাড়া পানি কমার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রও স্পষ্ট হয়ে উঠছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে দিশেহারা, আবার অনেকেই পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন। অনেক এলাকায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বাজারমুখী একমাত্র যোগাযোগব্যবস্থাও অচল হয়ে পড়েছে।

‎ত্রাণ বিতরণ শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেন, “আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। যারা ত্রাণ সংগ্রহে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা তাঁদের দেওয়া আমানত যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের দুর্যোগে আমাদের সংগঠন আরও বড় পরিসরে কাজ করবে এবং মানুষের পাশে থাকবে।”

‎সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম বলেন, “আমরা সকাল থেকে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে যেসব স্থানে এখনো ত্রাণসহায়তা পৌঁছেনি, সেখানে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা চট্টগ্রামসহ দেশের যেকোনো জেলার যেকোনো সংকটকালীন মুহূর্তে সব সময় মানুষের পাশে থাকব।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‎কুবি’র চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

আপডেট সময় : ১১:০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬