ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবিতে জিপিএসভিত্তিক জিওস্পেশিয়াল প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানালেন এরদোয়ান সংসদ অভিমুখে তেলাপোকা জনতা পার্টি ; পুলিশের সাথে সংঘর্ষ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি : প্রতিমন্ত্রী নুর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের প্রাণহানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : কলম্বিয়ার একটি অবৈধ কয়লা খনিতে মিথেন গ্যাস জমে যাওয়ার কারণে সৃষ্ট বিস্ফোরণে সাত জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ গত শুক্রবার এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার সুতাতাউসা শহরের কেন্দ্রে এই বিস্ফোরণটি ঘটে। জাতীয় খনি সংস্থা জানায়, বিস্ফোরণের কিছুক্ষণ পরেই প্রথম ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার আরও পাঁচ জন খনি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। আঞ্চলিক গভর্নর হোর্হে এমিলিও রে সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ্-এ দেওয়া এক পোস্টে মৃতের সংখ্যা বেড়ে সাত জন হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় খনি সংস্থা এই দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য যথাযথ তদন্ত চালাবে। এই দুর্ঘটনায় সুতাতাউসা আজ শোক পালন করছে। মধ্য কলম্বিয়ায় বৈধ ও অবৈধ উভয় কয়লা খনিতেই দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে, যার প্রধান কারণ হলো শ্রমিকদের নিরাপত্তা বিধি মেনে না চলা। গত মে মাসে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যার মধ্যে একটি সুতাতাউসাতেই ঘটেছিল। ওই ঘটনাগুলোতে মোট ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের প্রাণহানি

আপডেট সময় : ০৭:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬