ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে বিদ্যালয়ের শিক্ষার মান ও জবাবদিহিতার দাবিতে সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ৫ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত

ইবিতে আল হাদীস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায়

ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা ১১ টায় বিভাগটির কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।

এসময় বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আক্তার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী। এছাড়া বিদায় অনুষ্ঠান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বিভাগটির অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুভূতি প্রকাশ করে বিদায়ী শিক্ষার্থী আলী আহসান জুবায়ের বলেন, ‘এই দিনটি আমাদের সাথে আনন্দের এবং একই সাথে কষ্টের। আজকের এই দিন আমাদের সমাপ্তি নয়। এখান থেকে আমাদের নতুন একটি পথচলার শুরু। আমরা কেউ শিক্ষক হবো, কেউ গবেষক হবো, কেউ প্রশাসক হবো, কেউ চিন্তক হবো, কেউবা উদ্যোক্তা হবো। হয়তো কেউ অন্য কোনো প্রতিষ্ঠাযনে অন্য কোনো পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করব। কিন্তু আমাদের পরিচয় একটাই থাকবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিভাগ। যে বিভাগটির সাথে আমাদের প্রিয় নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা) এর বাণী, ওহী এবং তাঁর কর্মকাণ্ড ওতপ্রোতভাবে জড়িত। আপনারা সেই মহামানবের সুন্নাহ, সিরাত আপনারা অধ্যয়ন করেছেন এবং এই অধ্যয়নের মধ্য দিয়ে আপনারা নিজেদেরকে শাণিত করেছেন। এই শাণিত জ্ঞান, অর্জিত অভিজ্ঞতা, এখনই সময় আমাদের সমাজ এবং দেশের কাজে নিজেকে নিয়োজিত করা। তিনি আরো বলেন, একটা সময় ছিল যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ইসলাম’ শব্দ দিয়ে জাতীয়ভাবে তিরস্কার করা হতো। আমি মনে করি, বর্তমান সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়টিকে অধিক মাত্রায় গুরুত্ব প্রদান করছেন এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইবিতে আল হাদীস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায়

আপডেট সময় : ১২:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬