ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুহিয়া উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত মহানবী(সা.)এর আদর্শ অনুসরণ করে একটি ন্যায় ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব-প্রধানমন্ত্রী কলকাতায় বঙ্গসেনা’র মিছিল থেকে বাংলাদেশ ভাগ করার ডাক কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব

‘অপারেশন রাইজিং হোপ’: বন্যার্ত ৩৫০ মানুষের পাশে ইমপ্যাক্ট স্কোয়াডস ইয়ুথ অর্গানাইজেশন

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
  • আপডেট সময় : ০৩:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ হিসেবে ‘অপারেশন রাইজিং হোপ’ নামে একটি ত্রাণ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করেছে Impact Squads – Youth Organization। রোববার (১২ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে বন্যাদুর্গত এলাকার প্রায় ৩৫০ জন মানুষের মাঝে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে সামান্য হলেও স্বস্তির হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সীমিত সামর্থ্য, নিজেদের সঞ্চয় এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন সংগঠনের সদস্যরা, যারা সবাই এখনও শিক্ষার্থী।

সংগঠনটি জানায়, মহান আল্লাহর অশেষ রহমতে এবার প্রথমবারের মতো একটি স্পন্সরের সহযোগিতা পাওয়ায় কার্যক্রমের পরিধি আরও বাড়ানো সম্ভব হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন।

Impact Squads – Youth Organization-এর নেতৃবৃন্দ বলেন, “প্রতিটি সহায়তা, প্রতিটি ভালোবাসা এবং মানুষের প্রতিটি দোয়াই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকবলিত মানুষের পাশে আরও ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘অপারেশন রাইজিং হোপ’: বন্যার্ত ৩৫০ মানুষের পাশে ইমপ্যাক্ট স্কোয়াডস ইয়ুথ অর্গানাইজেশন

আপডেট সময় : ০৩:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬