Logo মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

পেকুয়ায় মাদক সেবনের দায়ে ২ যুবকের ৩ মাসের কারাদণ্ড

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

কক্সবাজারের পেকুয়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। অভিযানে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক দুই যুবক হলেন—সিকদারপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মনসুর আলমের ছেলে মো. রিশাদ (২০) এবং চাঁদ মিয়ার ছেলে মো. শানিত (১৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, “মাদকের অপব্যবহার এলাকার যুবসমাজ ও পরিবারের জন্য অত্যন্ত ক্ষতিকর। তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে এবং সুন্দর সমাজ গড়ে তুলতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে বিরত রাখতে প্রশাসনের পাশাপাশি মা-বাবা, আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।”

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “মাদকদ্রব্যের ব্যবহার রোধ এবং তরুণদের অনলাইন জুয়া থেকে বিরত রাখতে পেকুয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সপ্তাহে তিন দিন মাদক ও অনলাইন জুয়া বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে। মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বিষয়:

বাইশারী করলিয়ামুরা এগ্রোফার্ম সমবায় সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
১

বাইশারী করলিয়ামুরা এগ্রোফার্ম সমবায় সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আবারো প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন
২

আবারো প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

আইনশৃঙ্খলার অবনতি, দখল ও চাঁদাবাজিতে ভীতসন্ত্রস্ত মানুষ, উদ্বেগ জামায়াতের
৩

আইনশৃঙ্খলার অবনতি, দখল ও চাঁদাবাজিতে ভীতসন্ত্রস্ত মানুষ, উদ্বেগ জামায়াতের

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর বার্তা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
৪

গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর বার্তা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর

শান্তিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
৫

শান্তিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

চট্টগ্রামে জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে প্রতিবাদ সভা
৬

চট্টগ্রামে জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদক সেবনের দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদক সেবনের দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড

সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
৮

সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত

বাইশারীতে মসজিদের ওয়াশরুম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
৯

বাইশারীতে মসজিদের ওয়াশরুম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পেকুয়ায় মাদক সেবনের দায়ে ২ যুবকের ৩ মাসের কারাদণ্ড
১০

পেকুয়ায় মাদক সেবনের দায়ে ২ যুবকের ৩ মাসের কারাদণ্ড

এলাকার খবর

সম্পর্কিত