Logo শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ: মাহ্দী আমিন

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

 

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

 

জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের তৃতীয় দিনের কর্মসূচি ও সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণ সম্পর্কে এসব তথ্য জানান তিনি।

 

মাহ্দী আমিন বলেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান আন্তোনিও গুতেরেস। জবাবে প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারার অনুভূতি তুলে ধরেন। একই সঙ্গে ঐতিহাসিক এই মঞ্চে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের প্রতিনিধিত্বের কথাও স্মরণ করেন।

 

মাহ্দী আমিন বলেন, বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের বিষয়েও আলোচনা হয়। বিশ্ব অর্থনীতির বিদ্যমান নানা চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে বাংলাদেশের উত্তরণের সময়সীমা কিছুটা বাড়ানোর বিষয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। বহুপাক্ষিক কূটনীতি, বিশ্বশান্তি রক্ষা এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে বাংলাদেশের অবদানের জন্য জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, ভাষণে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনের মানুষের অধিকার এবং জাতিসংঘের মাধ্যমে বৈশ্বিক শান্তি, সমৃদ্ধি ও ঐক্য জোরদারের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে। নারী, শিশু ও তরুণদের ক্ষমতায়নসহ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড এবং ভবিষ্যতে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথাও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও পরিবেশ খাতের উন্নয়ন পরিকল্পনাও বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হয়েছে।

 

মাহ্দী আমিনের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বক্তব্যে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ভাষণটি উপস্থিত শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী মোট সাতটি কর্মসূচিতে অংশ নেন। এসব কর্মসূচিকে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও উচ্চপর্যায়ের এই তিন ভাগে ভাগ করা হয়।

 

দ্বিপাক্ষিক কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদার, সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও বিস্তৃত করা এবং ‘পিপল টু পিপল টাইস’ বা জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে জানান মাহ্দী আমিন। এছাড়া পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক দুটি উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

 

পরিবেশবিষয়ক সম্মেলনে বাংলাদেশের পরিবেশনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মাহ্দী আমিন জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন এবং পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে। এছাড়া বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্যে চারটি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী বলে জানান তিনি।

 

মিডওয়াইফারি ও স্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে মা ও শিশুর মৃত্যুহার কমানো এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মাহ্দী আমিন জানান, আগামী কয়েক বছরের মধ্যে এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৮০ হাজার নারী থাকবেন। পাশাপাশি মিডওয়াইফারি বা ধাত্রীসেবার জন্য ২৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মা ও শিশুর স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনা বিশ্বনেতা ও স্বাস্থ্যসেবাকর্মীদের সামনে তুলে ধরা হয়েছে। জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বহুপাক্ষিক কূটনীতি, বিশ্বশান্তি, পরিবেশ, স্বাস্থ্য ও জনকল্যাণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্য ও জাতিসংঘ মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন
১

ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন

কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে  ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী 
২

কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে  ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী 

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ: মাহ্দী আমিন
৩

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ: মাহ্দী আমিন

কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
৪

কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

শান্তিগঞ্জে মসজিদে হামলায় যুবক আহত, সিলেটে চিকিৎসাধীন
৫

শান্তিগঞ্জে মসজিদে হামলায় যুবক আহত, সিলেটে চিকিৎসাধীন

জাতিসংঘে দেওয়া ভাষণে জুলাইযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন
৬

জাতিসংঘে দেওয়া ভাষণে জুলাইযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন তুরস্কের প্রেসিডেন্ট
৭

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন তুরস্কের প্রেসিডেন্ট

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান
৮

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
৯

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

ইসলামপুরে কবি ও সাংবাদিক হাফিজ বকুলের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
১০

ইসলামপুরে কবি ও সাংবাদিক হাফিজ বকুলের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

এলাকার খবর

সম্পর্কিত