ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

ফারজানা আক্তার রাখি’র কবিতা : স্বপ্ন বিলাসী

প্রতিবেদক
admin
১৭ মার্চ ২০২৩, ২:২৩ পূর্বাহ্ণ

Link Copied!

ফারজানা আক্তার রাখি

————–
চলো হারিয়ে যাই অনেক অনেক দূরে।
দৃষ্টি প্রদীপ নিরব ছায়ায়, তোমার হাতটি ধরে,
একবার বলো যাবে কি আমার সাথে?
অনেক অনেক দূরে!

যেথায় আছে চির শান্তির নিঃশ্বাস,
আছে প্রকৃতির মনমাতানো স্নিগ্ধ বাতাস।
সোনালী সকালে ঘুম ভেঙে যাবে পাখিদের সুরেলা কলোরবে,
তুমি কি যাবে সেথায় আমার হাতটি ধরে?
সবুজের বিশাল চত্বরে দাঁড়িয়ে, অচেনা কন্ঠে প্রকৃতির নিঃশ্বাসে, ডাক দিবে কি আমায়, তাদেরই অজানা ভাষায়।
অনেক অনেক দূরে ;

যেখানে অবিশ্রান্ত বয়ে চলা ঝর্ণার নৃত্যে
মেঘের রাশিমালায় পাহাড়ি ঢালে মিতালী মেলায়,
অজানার একমুঠো দিগন্তে।
হাজারো তাঁরায়,চাঁদ যখন জ্যোৎস্না বিলাবে,
তুমি যাবে এমন অজানায় আমার হাতটি ধরে?
অনেক অনেক দূরে ;

আকাশের পানে তাকিয়ে রজনীগন্ধার সুরভীতে,
অজানার একমুঠো উল্লাসে, এক কুঞ্জ পথে হেটে,
দূর দিগন্তের খেয়ায় ভেসে, হারিয়ে যাবে কি আমার সাথে? অজানার সেই অন্তরীপে,
অনেক অনেক দূরে।

ফারজানা আক্তার রাখি
শিক্ষার্থী
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা