ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

মোটা অঙ্কেরর টাকাতেও কেনা গেল না পেসার তাসকিনকে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ

Link Copied!

ক্রীড়া ডেস্ক :

মোটা অঙ্কেরর টাকাতেও কেনা গেল না তাসকিন আহমেদকে। দেশের স্বার্থে পিএসএলকে না বলে দিয়েছেন দেশ সেরা এই পেসার। ইংল্যান্ড সিরিজে নিজেকে ফিট রাখতেই এমন সিদ্ধান্ত বলছেন তাসকিন।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কাঁড়ি কাঁড়ি টাকা যখন ক্রিকেটারদের জাতীয় দল ছাড়তে বাধ্য করছে, তখন ভিন্নমুখী এক দৃষ্টান্ত স্থাপন করলেন তাসকিন। পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতান থেকে তিনটি ম্যাচ খেলার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন তাসকিন।

মূলত দেশের ক্রিকেটে নিজের প্রয়োজনীয়তার কথা ভেবেই পিএসএলকে না বলেছেন তাসকিন। সাথে খানিকটা চোট সমস্যাও রয়েছে তার। বিপিএলের শেষ দিকে তাই খেলাও হয়নি তার। অবশ্য সেই চোট থেকে সুস্থ হয়ে সাম্প্রতিক সময়ে উমরাহও করে আসেন তাসকিন।

মুলতান সুলতানের পক্ষ থেকে পাওয়া এই আমন্ত্রণের কথা নিজেই শিকার করেছেন তাসকিন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে তাসকিন বলেন, ‘মুলতান সুলতান্স থেকে অফার পেয়েছিলাম। তারা তিন ম্যাচের জন্য আমাকে চেয়েছিল। তবে ফিজিও জানালো, আরেকটু ট্রেনিং করলে ভালো হয়। যদি পিএসএল খেলো আর চোট লেগে যায়, তবে ইংল্যান্ড সিরিজটা মিস হবে।’

পিএসএল খেলতে গিয়ে দেশের খেলা মিস করতে চান না তাসকিন, তার কাছে বিষয়টা দৃষ্টিকটু। এই বিষয়ে তাসকিন বলেন, ‘যেহেতু গুরুত্বপূর্ণ একটি সিরিজ আছে সামনে, কয়েক ম্যাচের জন্য গিয়ে যদি দেশের খেলা মিস করি, সেটা খারাপ দেখাবে। যেহেতু আমার চোট ছিল, তাই আমার পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।’

এর আগে স্বপ্নের আইপিএলকেও না বলেছিলেন তাসকিন, ফিরিয়ে দিয়েছিলেন বেশ মোটা অঙ্কের অফার। যা নিয়ে আক্ষেপ নেই তাসকিনের। তাসকিন বলেন, ‘বোর্ড আমাকে সম্মানী দিয়েছিল। তাই সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। জাতীয় দলে খেলাটাই আমার মূল লক্ষ্য। এখানে যদি ধারাবাহিকভাবে খেলতে পারি আর ভালো করি আজ হোক কাল হোক সুযোগ আসবে। দিন শেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করি। এটি যদি ঠিক থাকে ফ্র্যাঞ্চাইজি এমনিতেই নেবে।’

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা