ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

আওয়ামী লীগ ফাইনাল খেলার জন্য প্রস্তুত–ওবায়দুল কাদের

প্রতিবেদক
admin
১১ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ

Link Copied!

————

আওয়ামী লীগ ফাইনাল খেলার জন্য প্রস্তুত। নির্বাচনে আসুন তখনই দেখা যাবে কার পায়ের নিচে মাটি আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আওয়ামী লীগকে ভয় দেখায় আন্দোলন করে শেখ হাসিনার সরকারকে বিদায় করবে। শেখ হাসিনা পালিয়ে যাবে ইত্যাদি। দীর্ঘদিন ধরেই তো আন্দোলনের হুমকি দিচ্ছেন, কিন্ত সফল হতে পারছেন না। আপনাদের আন্দোলন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আপনারা মহাসমাবেশ ডাকলে হয় কোনরকম সমাবেশ আর আওয়ামী লীগ সমাবেশ ডাকলে হয়ে যায় মহাসমাবেশ। সুতরাং মনে রাখবেন শেখের বেটি ভয় পায় না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেও না। মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে তারেক রহমান। এখন সে ফেরারী আসামি। লন্ডন বসে বিলাসী জীবন-যাপন করছে আর ফেসবুক লাইভে হুংকার দিচ্ছে।

তিনি বলেন, সাহস থাকলে সামনে আসুন, খেলা হবে, আওয়ামী লীগ খেলার জন্য প্রস্তুত। আওয়ামী লীগ খালি মাঠে গোল দেবে না। তবে আগুন দিতে আসলে ওই হাত পুড়িয়ে দেয়া হবে। আওয়ামী লীগ ফাইনাল খেলার জন্য প্রস্তুত। নির্বাচনে আসুন তখনই দেখা যাবে কার পায়ের নিচে মাটি আছে।

কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ঐক্যবদ্ধ থাকলে কোনো ভয় নেই।

তিনি বলেন, বিএনপির মুখে দুর্নীতির কথা মানায় না। কারণ বিএনপি পাঁচ পাঁচ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা