ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

২১ শে বইমেলায় এসেছে বিকাশ সিংহ এর কাব্যগ্রন্থ চা বালিকা

প্রতিবেদক
admin
১০ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ

Link Copied!

নির্মল এস পলাশ, কমলগঞ্জ প্রতিনিধি ;

আজব প্রকাশনী অমর একুশে গ্রন্থমেলায় এসেছে বিকাশ সিংহ এর প্রথম কাব্যগ্রন্থ চা বালিকা বইটি বাজারে এনেছে । মেলার  আজব প্রকাশনীর ১০-১১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এ ছাড়া অনলাইনে ঘরে বসে হাতে পেতে পারেন  রকমারী ডটকমে অর্ডার করে।

বাংলা সাহিত্যের এক অনন্য কাব্যগ্রন্থ ” চা বালিকা” যেখানে শুধু চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা, চা বাগানের নিত্যদিনের কাজ এবং এক কাপ চা হয়ে উঠার গল্প কবিতার ছন্দে রচিত হয়েছে।

চা বালিকার প্রচ্ছদ এঁকেছেন সারাজাত সৌম
এবং ৬৪ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা। ৫০টি কবিতা স্থান পেয়েছে বইটিতে। 

বইটির বিষয়ে আজব প্রকাশনীর কর্ণধার জয় শাহরিয়ার বলেন, চা বালিকা পাঠকের মন ছুঁয়ে যাবে; এটুকুই বলতে পারি। কাব্যগ্রন্থটি পড়লে পাঠক বুঝতে পারবেন একজন কবি তার কতটুকু উপলব্ধিতায় শব্দ বুনেন।

লেখক বিকাশ সিংহ বলেন আমার প্রথম কাব্যগ্রন্থ চা বালিকা কাব্যগ্রন্থ চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা, নিত্যদিনের ঘটনা ও কাজকরা, চা বালিকা, কিশোরী, যুবতী, ললনা, চা কন্যা,চা বাগানের মাটির ঘর, বৃষ্টি নামার গান, নবীন ও প্রবীণ চা গাছের আত্নকথা, চা চয়ন, রোপণ,কলম,বীজতলা, চায়ের কুঁড়ির আত্নকথা, চা চায়ের ইতিহাস ও এক কাপ চায়ের উপাখ্যান,
চা শ্রমিকের জীবন ধারা,আদি দেবতাদের পূজা ও তাদের সংস্কৃতি, চা বাগানের সকাল, ভোর, দুপুর, সন্ধ্যা, রাতে কি কি  প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় এবং কি কি ঘটে,এক কাপ চা হয়ে উঠার গল্প কবিতার ছন্দে রচিত হয়েছে।

বিকাশ সিংহ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপির বাঘবাড়ি গ্রামে জন্ম। তিনি বর্তমানে ফিনলে টি কম্পানীর হরিণছড়া চা বাগানে ব্যবস্হাপক। মণিপুরী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সন্তান ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি কবিতা ও গল্প লিখেন। দীর্ঘদিন চা বাগানে ব্যাবস্থাপক হিসাবে চাকরি করার সুবাদে চা বাগান প্রকৃতি ও চা কন্যাদের জীবন কর্ম খুব কাছ থেকে দেখেছেন। চা বালিকা ও সন্তানরা কিভাবে মানুষের এক প্রয়োজনীয় চা উৎপাদন পরিচর্চাসহ জীবন চায়ের সাথে মিশে আছে,তা গভীর ভাবে অনুভব করেছেন। সেই থেকেই চা বালিকা নামে কাব্যগ্রন্থে লেখনির মাধ্যমে তুলে ধরেছেন।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :