ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলা সদর দল চ্যাম্পিয়ন

প্রতিবেদক
admin
১০ ফেব্রুয়ারি ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলা সদর দল চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) রাতে শহিদ ভুলু স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জেলা সদর দল কোম্পানীগঞ্জ উপজেলা দলকে ২-১ এ হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টেসেরা খেলোয়াড় নির্বাচিত হন জেলা সদর দলের খেলোয়াড় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার। টুর্নামেন্টে নোয়াখালী সদর উপজেলা দল কবিরহাট উপজেলা দলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাদেকুর রহমান, সাংবাদিক আবু নাছের মঞ্জু।

এ সময় খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, আমন্ত্রিত অতিথি ও রেফারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রশাসক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক দল, খেলোয়াড়, দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এ ধরণের আয়োজন চলমান রাখার ঘোষণা দেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে নোয়াখালীর ৯ উপজেলা দল ও জেলা সদর দলসহ সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করে। প্রতিটি খেলায় দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ