ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

সিরাজগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

প্রতিবেদক
admin
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২:১৯ পূর্বাহ্ণ

Link Copied!

পারভেজ সরকার- সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে বালু ট্রাক চাপায় মোটরসাইকেল আরহি সাব্বির হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় আরও ২জন আহত হয়েছে। ঘাতক ট্রাক পুলিশ আটক করেছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চালাস্থ উপজেলা পরিষদের আগমনি গেট সংলগ্ন এঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (১৮) নিশিবয়ড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। এসময় একই গ্রামের রুহুল আমিনের ছেলে ফয়সাল আকন্দ (২১) ও জয়নাল খানের ছেলে স্বপ্ন খান (২৪) গুরতর আহত হয়েছে। তাদের একজনকে ঢাকা পংগু হাসপাতাল ও আরেক জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানায়, বুধবার রাত ৯টার একটি মোটরসাইকেল মুকুন্দগাতী বাজারের দিকে যাচ্ছিল এমন সময় মুকুন্দগাতী থেকে একটি বালুর ট্রাক সিরাজগঞ্জের দিকে যাওয়ার সময় এঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেল আরহি একজনকে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়। বালু ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎