ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

স্কুলের পিকনিকের বাস উল্টে নিহত ২, আহত ৪০

প্রতিবেদক
admin
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২:০১ পূর্বাহ্ণ

Link Copied!

যশোর প্রতিনিধি :

যশোরের বাঘারপাড়ার স্কুলের পিকনিকের উল্টে দুই জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

পিকনিক শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস (৩৫) এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিদ্যুৎ কুমার বিশ্বাস (৪৫)।

আহত অন্তত ২০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বাকড়ী বহুমুখী বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল গনমাধ্যমকে জানান, তারা বৃহস্পতিবার সকালে তিনটি বাসে করে ১৫০ জন টুঙ্গিপাড়ায় পিকনিকে যান। এর মধ্যে বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সদস্যরা ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী।

“পিকনিক শেষে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়া মোড়ে বাসগুলোর একটি অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দিয়ে উল্টে যায়।”

ওই বাসে ৫০ জন ছিলেন জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ঘটনাস্থলে নিহত হন বিদ্যুৎ কুমার বিশ্বাস। কমবেশি সবাই আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে নেয়। সেখান থেকে অনেককে ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা