ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

জামালপুরে শ্বাশুরীকে হত্যার দায়ে জামাতা গ্রেফতার

প্রতিবেদক
admin
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১:১৪ পূর্বাহ্ণ

Link Copied!

এ আর রাহাত,জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ১০নং ঝাউগড়া ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে শ্বাশুড়িকে হত্যার দায়ে জামাতাকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৪ এর সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর র‍্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, গত বুধবার ভোরে মেলান্দহ উপজেলার টগারচর এলাকার বাসিন্দা আজিজুল হক তার গোয়াল ঘরে স্ত্রী মোছাঃ সুরাইয়া খাতুনের গলাকাটা মৃতদেহ পরে থাকতে দেখেন।

এ ঘটনায় আজিজুল হক বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব মামলাটির ছায়া তদন্ত শুরু করে।

পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে র‍্যাবের একটি আভিযানিক দল বিকালে মেলান্দহ উপজেলার টুপকার চর এলাকায় অভিযান চালিয়ে নিহতের জামাতা মোঃ আসাদ মিয়া(২৮)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসাদ মিয়া টুপকারচর এলাকার মোঃ রইজ উদ্দিন মন্ডলের ছেলে।

গ্রেফতারকৃত আসাদ মিয়া জানান, বিয়ের পর থেকেই আমার স্ত্রী মোছাঃ রোকিয়া খাতুনের(২২) সাথে আমার নানা কারনে পারিবারিক কলহ চলে আসছিল।

স্ত্রীর সাথে এসব কলহের কারন হিসেবে তিনি তার শ্বাশুড়ী সুরাইয়া খাতুনকে দায়ি করেন এবং সুযোগ বুঝে ধারালো কাঁচি দিয়ে তাকে হত্যা করেন বলে জানান।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :