ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

নওগাঁর পত্নীতলায় গাড়ির ধাক্কায় গ্রাম পুলিশ সহ নিহত ২, আহত ২

প্রতিবেদক
admin
২৭ জানুয়ারি ২০২৩, ৬:৫৬ পূর্বাহ্ণ

Link Copied!

বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি-

নওগাঁর পত্নীতলায় ঔষধ কোম্পানীর গাড়ির ধাক্কায় এক গ্রাম পুলিশ সহ নিহত দুইজন এবং আহত হয়েছেন দুইজন। বৃহষ্পতিবার উপজেলার শিহাড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমন্ত দিঘীপাড়া এলাকার মৃত গজিম উদ্দিনের ছেলে গ্রাম পুলিশ সুরত আলী (৫০) এবং কাষ্টবাই ডাঙ্গাপাড়া এলাকার মৃত খবির উদ্দীনের ছেলে গোলাম মোস্তফা (৭০)। এ ঘটনায় আহতরা হলেন, উপজেলার কাষ্টবাই ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে দোকানী আকবর আলী (৭২) এবং একই এলাকার মৃত গফুর উদ্দীনের ছেলে ছমির উদ্দীন (৭৮)।

পত্নীতলা থানা সুত্রে জানাগেছে বৃহষ্পতিবার বেলা আনুঃ ১২টায় আগ্রাদ্বীগুন হতে আসা এসকেএফ ঔষধ কোম্পানির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শিহাড়া বাজার মোড়ের আকবর আলীর পান, বিড়ি-সিগারেটের দোকানে বসে থাকা কয়েকজনের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গ্রাম পুলিশ সুরত আলীর মৃত্যু হয়। এ অবস্থায় আহত দোকানী আকবর আলী, গোলাম মোস্তফা ও ছমির উদ্দীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ¦বর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আহত গোলাম মোস্তফার অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়। এঘটনায় পত্নীতলা থানা পুলিশ ঘাতক ঔষধ কোম্পানীর গাড়ীটির চালক সহ গাড়ীটি আটক করেছে।
##########################

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :