ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

ডোমারে স্ত্রীর গলা কেটে হত্যা করলো স্বামী

প্রতিবেদক
admin
২৯ ডিসেম্বর ২০২২, ১২:০৬ পূর্বাহ্ণ

Link Copied!

ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ

ডোমার উপজেলা ভোগডাবুরী ইউনিয়নের কারেঙ্গাতুলী গ্রামের তিন সন্তানের জননী রেনু বেগমকে (২৪) তার স্বামী গোলাম মোস্তাফা বুলু (৪০) গলা কেটে হত্যার পর পালিয়ে গেছে ।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের কারেঙ্গাতুলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রেনু বেগম এলাকার খায়রুল ইসলামের মেয়ে, অন্যদিকে মৃতের স্বামী গোলাম মোস্তাফা বুলু সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার মৃত ঝরিয়াসার ছেলে। সে রেলওয়ের মাষ্টার রোলে খালাসি কাজ করতো বলে জানা যায়।

স্থানীয়রা জানান, মৃত রেনু বেগমের স্বামী নেশায় আসক্ত, তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় দাম্পত্য কলহ চলতো। এরই মধ্যে স্বামী- স্ত্রী মিলে গতকাল চিলাহাটি বাজারে অনুষ্ঠানে যায়, অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লে গভির রাতে বুলু ঘুমন্ত অবস্থায় স্ত্রী রেনু বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় তার দুই শিশু সন্তান ঘটনাটি দেখতে পেলে বুলু পালিয়ে যায়।

সকাল বেলা খায়রুল ইসলাম তার মেয়ে এবং জামাইকে ডাকতে এসে তার নাতির হাতে চাকু দেখতে পেয়ে বলে তুমি চাকু দিয়ে কি কর। তার নাতি বলে, আম্মু মরে গেছে আমিও মরে যাব। তখনি তার নানা ঘরের দিকে ছুটে গিয়ে তার মেয়ে রেনু বেগমের গলা কাটা নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে রেনুর গোলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মতিয়ার রহমান ঘটনাস্থল এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী হাসপাতাল মর্গে প্রেরণ করে। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা