ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

লোহাগাড়ায় বিরল প্রজাতির মাছ ধরা পড়লো মৎস্য শিকারীর জালে

প্রতিবেদক
admin
২৮ ডিসেম্বর ২০২২, ১:১০ পূর্বাহ্ণ

Link Copied!


সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় মৌসুমি মৎস্য শিকারীর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। মাছটি ধরা পড়ার পর হতে দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে যায়।

২৬ ডিসেম্বর (সোমবার) দুপুরে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোহছেন চৌধুরী পাড়ার জাফর সওদাগরের পুকুরে মোঃ শোয়েব, আবদুর রহিম ও আনোয়ার হোসেন হাতজাল দিয়ে মাছ ধরার সময় তাদের জালে বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। জানাযায় মাছটির ওজন ৪৮০গ্রাম।

বিরল প্রজাতির মাছটি এক নজর দেখতে শত শত নারী পুরুষ ভিড় জমায়।
মাছটির পুরো শরীর ফোটা ফোটা ডোরাকাটা দাগ ও ছোট ছোট কাটায় ভর্তি, পিঠের উপরে ও দুই পাশে রয়েছে আরো ৩টি বড় কাটা, মুখে রয়েছে ধারালো দাত। পুকুরের অন্যান্য মাছ খেয়ে ফেলে।

উপজেলা বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ বলেন, যতদুর সম্ভব উক্ত মাছটির নাম সাকার ফিস। যার বৈজ্ঞানিক নাম Hypostomus plecostomus. ইংরেজি নাম Suckermouth carfish বা Common pleco.এটি Loricanidae পরিবারের Hypostomus গণের স্বাদু পানির মাছ। এই মাছটি বিষাক্ত ও রাক্ষুসে মাছ হিসেবে পরিচিত। বিশেষজ্ঞদের মতে পরিক্ষা-নিরিক্ষা ছাড়া এই মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকি বয়ে আনতে পারে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই মাছ আমদানি-রপ্তানি, চাষ, প্রজনন, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :