ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

কোনো ম্যাচই খেলতে পারবেন না সাদিও মানে

প্রতিবেদক
admin
১৮ নভেম্বর ২০২২, ৫:২৬ অপরাহ্ণ

Link Copied!

সেনেগাল ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, সাদিও মানে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

আগে ধারণা করা হয়েছিল, মানে শুধু প্রথম ম্যাচটি খেলতে পারবেন না। পরবর্তী সময়ে বায়ার্নের বরাত দিয়ে স্কাইস্পোর্টস জানিয়েছে, ডান পায়ের ইনজুরিতে পড়েছেন দুইবারের আফ্রিকান বর্ষসেরা এই খেলোয়াড়। তাই গত রোববার মানেকে ছাড়াই সেনেগাল কাতারে এসে পৌঁছেছে। বয়ার্ন মিউনিখের মেডিকেল দল মানের আরও কিছু পরীক্ষা করবে।

এ সম্পর্কে বায়ার্ন কোচ বলেন, ‘এটা স্বাভাবিক যে, সেনেগাল মানেকে খেলাতে চাইবে। কিন্তু তার পায়ে ব্যথা থাকলে খেলাটা কঠিন হয়ে পড়বে। একজন খেলোয়াড়ের জন্য শতভাগ ফিট থাকাটা খুবই জরুরি। আমরা সবসময়ই এই বিষয়টির ওপর গুরুত্ব দেই।’

২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে সেনেগাল। আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল চার দিন পর স্বাগতিক কাতারের মুখোমুখি হবে।

২৯ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। গত সপ্তাহে সেনেগাল জাতীয় দলের কোচ আলিয়ু সিজে ২৬ সদস্যের যে দল ঘোষণা করেছিলেন, সেখানে মানের নাম ছিল। তবে দল ঘোষণার সময়ই সিজে বলেছিলেন টুর্নামেন্ট শুরুর আগে তিনি মানের সেরে ওঠার আশা করছিলেন।

ফেব্রুয়ারিতে সেনেগাল আফ্রিকান নেশন্স কাপ জয়ের মাধ্যমে প্রথম কোনো বড় শিরোপা ঘরে তোলে। ফাইনালে মিশরের বিপক্ষে পেনাল্টিতে জয়সূচক গোলটি করেছিলেন মানে। কাতার বিশ্বকাপ বাছাইর্বের প্লে-অফেও মানে জয়সূচক গোলটি করেছিলেন।

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল আগামী সোমবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের গ্রুপ অভিযান শুরু করবে। এর পরে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ২৫ নভেম্বর এবং ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে ২৯ নভেম্বর।

বায়ার্নের ৬-১ গোলের বড় জয়ের ম্যাচটিতে চোটের কারণে মাত্র ২০ মিনিটেই মানেকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :