ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সুন্দরগঞ্জ থানায় বৃদ্ধি পেয়েছে পুলিশি সেবার মান

প্রতিবেদক
নিউজ ভিশন
২২ সেপ্টেম্বর ২০১৯, ১:২১ অপরাহ্ণ

Link Copied!

বাপ্পী রাম রায়
সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:

সেবাই পুলিশের ধর্ম। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বাহিনী গঠিত হয়। এ বাহিনীর যেমন সুনাম আছে তেমনি খানিকটা দুর্নামও রয়েছে। তবে সু-নামের পাল্লাই বেশি ভারি । একটা সময় সাধারন জনগন পুলিশকে খুব ভয় পেতো। জনগন প্রায়ই পুলিশি হয়রানির অভিযোগ করতো। অতীতের যে কোন সময়ের তুলনায় পুলিশি সেবার মান বৃদ্ধি পেয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায়।

সময়ের সাথে অন্যান্য বাহিনীর মত পুলিশ বাহিনীও আধুনিকায়ন করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি সেবার মান।

জনগনের সাথে পুলিশের সু-সম্পর্ক স্থাপন করতে কাজ করছে থানা পুলিশ। পুলিশি হয়রানি সংক্রান্ত যেকোন বিষয় জানাতে গঠন করা হয়েছে পুলিশ অভিযোগ সেল। যার সুবিধা ভোগ করছে সাধারন মানুষ। নারী ও শিশু হেল্প ডেক্সের সুবিধা পাচ্ছে নারী ও শিশুরা।

এছাড়াও থানায় মিডিয়া সেন্টার স্থাপন করে তথ্য আদান-প্রদানের সুবিধা অব্যাহত আছে।

পুলিশি সেবার মান বৃদ্ধি পাওয়ার
ফলে থানা এলাকায় চুড়ি, ডাকাতি,ছিনতাই,মাদক,জুয়া ও সন্ত্রাস তুলনামূলক ভাবে অনেক কমেছে।

পারিবারিক ও সামাজিক যে কোন ঘটনায় থানায় অভিযোগ করা হলে দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে। জিডি কিংবা মামলা দায়েরের ক্ষেত্রে অর্থ বানিজ্যের কোন অভিযোগ পাওয়া যাচ্ছে না।জনগনের সেবায় থানায় ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছেন একজন ডিউটি অফিসার। এছাড়াও জরুরী ঘটনা-দুর্ঘটনা মোকাবেলায় সার্বক্ষণিক মোবাইল টিম প্রস্তুত রয়েছে। কুইক সার্ভিস সেবা দিতে সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেবা দিচ্ছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবাহান জানান,পুলিশ জনগনের বন্ধু, সেবাই পুলিশের ধর্ম। মানুষের জানমালের নিরাপত্তা বিধানে নিরলস ভাবে কাজ করছে থানা পুলিশ। থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সুন্দর ও ভাল আচরণ করার জন্য সকল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। থানার সেবা পেয়ে মানুষ হাসি মুখে ফিরে যাচ্ছে এটাই স্বার্থকতা।

সুন্দরগঞ্জ থানা পুলিশের এই সেবার মান অব্যাহত থাকলে পুলিশের উপর মানুষের আস্থা ও বিশ্বাস আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন এলাকার সচেতন মহল।

আরও পড়ুন

কক্সবাজারের বড় মার্কেটগুলোতে ঈদ কেনাকাটায় ভিড়ের উন্মাদনা

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

কক্সবাজার-৪ নির্বাচনের ইলেকশন পিটিশনে হাইকোর্টে শুনানি

চকরিয়ার সবুজবাগে শিকড়ের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

ঈদের আগে চকরিয়ার ১৯ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও ৫ উপাসনালয়ের ধর্মীয় নেতা পাচ্ছেন সম্মানী

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

আনোয়ারায় যানজট নিরসনে ইউএনও’র অভিযান, জয়কালী বাজারে সিএনজি–অটোরিকশা সরানোর নির্দেশ

যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলো ইরান

অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি অনুমোদন