ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

কলাতলীতে র‍্যাবের অভিযান; দুই ছিনতাইকারী আটক

প্রতিবেদক
admin
২৩ মে ২০২২, ৮:১০ অপরাহ্ণ

Link Copied!

সাইফুল ইসলাম সাকিব,কক্সবাজার :

কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকায় র‌্যাবের অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব সুত্রে জানা যায়,কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভা ১২ নং ওয়ার্ডের সুগন্ধা বীচ পয়েন্টস্থ তথ্য ও অভিযোগ কেন্দ্রের সামনে কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক ২২/০৫/২০২২ তারিখ রাত আনুৃানিক ২৩.০০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালে ০২ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ১। মোঃ হাসান (১৬),পিতা- আব্দুল জব্বর; ২। রিয়াজ উদ্দিন (১৭), পিতা-মোঃ ইলিয়াস, উভয় সাং-পাহাড়তলী চত্ত্বরঘোনা, ৭ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজারদের আটক করে।

তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ০২ টি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে, নিজেদের দখলে ছুরি, চাকু (অস্ত্র) রেখে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কার্যক্রম করে থাকে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা