ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

নোয়াখালীতে ঘরে একা পেয়ে শিশু ধর্ষণ করল কিশোর

প্রতিবেদক
admin
৭ মে ২০২২, ৭:২৮ অপরাহ্ণ

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রাম পুলিশ।

আটককৃত ওই কিশোর অপ্রাপ্ত বয়স্ক। সে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (৬ মে) বিকেলে এ ঘটনায় নির্যাতিত শিশুটির মা নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিশুর পরিবার বলছে, গতকাল বিকেলে ভিকটিমের মা পাশ্ববর্তী বাড়িতে যায়, বাবা ব্রিকস ফিল্ডে কাজ করেন। এই সুযোগে ওই কিশোর তাদের বাড়িতে যায়। বাড়িতে কাউকে না দেখে ১০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে পুষলিয়ে জোর পূর্বক বাড়ির ঘরের নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটির মা পাশের বাড়ি থেকে এসে মেয়ের কান্নার শব্দ শুনে বিষয়টি জানতে চাইলে সে এড়িয়ে যায়।

পরে রক্তক্ষরণ হলে মেয়ে মাকে বিষয়টি বলে এবং অভিযুক্ত কিশোরের নাম বলে। পরে শিশুর মা তাৎক্ষণিক পাশের বাড়ির লোকজনকে ঘটনাটি বলে এবং স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশকে অবহিত করেন। পরে রাত ১টার দিকে স্থানীয় মেম্বার থানায় ও গ্রাম পুলিশ ওই কিশোরকে আটক করে থানায় সোপর্দ করে। পরে ওই শিশুকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জিয়াউল হক বলেন, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা