ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

নাটোরের লালপুরে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যা

প্রতিবেদক
admin
৫ মার্চ ২০২২, ৭:৩১ অপরাহ্ণ

Link Copied!

দেলোয়ার হোসেন লাইফ,নাটোর :

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর-রায়পুরে হাত ও পায়ের রগ কেটে জুয়েল(৩২) নামের এক যুবক কে হত্যা করেছে দূর্বৃত্তরা। জুয়েল ঐ গ্রামের ছাকেন আলীর পুত্র।

শুক্রবার ভোরের কোন এক সময় তার বাড়ীর পেছনের মাঠে হাত পায়ের রগ কেটে কুপিয়ে রেখে যায় দূর্বৃত্তরা। পরে সকালে নিহতের চাচাতো ভাই লিখন খেজুরের রস নামাতে গিয়ে গোঙ্গানোর শব্দ পায়। সে বাড়ীর সবাইকে ডেকে গুরুতর আহত জুয়েল কে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে নিহতের বাবা ছাকেন আলী বলেন- প্রতিবেশী রাজ্জাক ও তার ছেলে শরিফুলের সাথে জমি নিয়ে মামলা চলমান আছে, কিছুদিন পূর্বে আমরা ডিগ্রি পেয়েছি, এই মামলার জের ধরে আমার ছেলে খুন হয়েছে বলে আমাদের ধারনা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজি।

তিনি জানান- লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

#

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা