ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

অল্পের জন্য রক্ষা পেল পঞ্চগড় এক্সপ্রেস এর শত শত ট্রেন যাত্রী

প্রতিবেদক
admin
৬ নভেম্বর ২০১৯, ২:১৬ অপরাহ্ণ

Link Copied!

সামিউল আলম/মোস্তাকিম হোসেন, বিরামপুর থেকেঃ
দিনাজপুরের বিরামপুর রেল স্টেশনের অদূরে হঠাৎ রেললাইন ভেঙ্গে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী “পঞ্চগড় এক্সপ্রেস”। লাইন মেরামতের পর ১ ঘন্টা ২০ মিনিট বিলম্বে ঐ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিরামপুর রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৭৪৭নং আপ সীমান্ত এক্সপ্রেস বুধবার সকাল ৬ টা ২৩ মিনিটে বিরামপুর রেলস্টেশনে প্রবেশের সময় ট্রেনের শেষ বগির নিচে বিকট শব্দ হয়। টিটি ইউসুফ আলী বিষয়টি বিরামপুর রেলস্টেশন মাস্টারকে অবহিত করেন।

অপরদিকে ঐ লাইনের পাশ প্রাতঃভ্রমনে যাওয়া লোকজন পলাশবাড়ি রেলগেটের উত্তর পাশে প্রায় দেড় ফুট লাইন ভাঙ্গা দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে খবর দেন। স্টেশন মাস্টার তাৎক্ষনিক ভাবে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এসময় ঐ লাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭৯৩নং আপ“পঞ্চগড় এক্সপ্রেস” যাওয়ার কথা ছিল।কিন্তু লাইন ভাঙ্গার খবর পেয়ে রেল কর্তৃপক্ষ পঞ্চগড় এক্সপ্রেসকে পাঁচবিবি স্টেশনে থামিয়ে দেন এবং চিলাহাটি থেকে রাজশাহীগামী ৭৩২নং ডাউন বরেন্দ্র এক্সপ্রেসকে বিরামপুর স্টেশনে দাঁড় করিয়ে রাখেন।

পার্বতীপুর জনসং উপ-সহকারী প্রকৌশলী, পি ডাবলু আই, আব্দুস ছালাম বলেন, হিলি থেকে লাইন মেরামতের লোকজন এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে সাময়িক ভাবে ভাঙ্গা রেল লাইন মেরামতের পর ঐ লাইন দিয়ে পঞ্চগড় এক্সপ্রেস যাওয়ার মাধ্যমে ১ ঘন্টা ২০ মিনিট পর ঐ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা

জুলাই গণহত্যার আসামিদের ফিরিয়ে এনে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত