ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ঢাবির জিয়া হলে বিছানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

প্রতিবেদক
admin
৬ নভেম্বর ২০১৯, ১২:৪৬ পূর্বাহ্ণ

Link Copied!

ঢাবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের গণরুমে বেডসিট পড়ে যাওয়া নিয়ে ছাত্রদের দুগ্রুপের মধ‌্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকালে জিয়া হলের ২২৫ নম্বর রুমে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাজহার নামে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী দুপুরে ক্লাসে যাওয়ার সময় দ্বিতীয় বর্ষের অপূর্বের বেড থেকে একটি বেডশীট নিচে পড়ে গেলে অপূর্ব মাজহারকে সেটি উপরে তুলে রাখতে বলে। কিন্তু মাজহার সেটি উপরে তুলে না রাখায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অপূর্ব মাজহারকে মারধর করে।

এ ঘটনা শুনে মাজহারের বন্ধুরা এসে অপূর্বকে জিজ্ঞাসাবাদ করে। সেখানে অপূর্ব উগ্র আচরণ করলে অপূর্বের অনুসারী ও মাঝহারের বন্ধুদের মধ্যে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জিয়া হলের একাধিক শিক্ষার্থী বলেন, ঢাবি সভাপতি সন্জিত চন্দ্র দাসের অনুসারী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাজহার দুপুরে ক্লাসে যাওয়ার সময় আল নাহিয়ান খান জয়ের অনুসারী দ্বিতীয় বর্ষের অপূর্বের সিট থেকে একটা বেডশিট নিচে পড়ে গেলে অপূর্ব মাজহারকে সেটি উপরে তুলে রাখতে বলে। কিন্তু মাজহার সেটি উপরে তোলে না রাখায় দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে অপূর্ব মাজহারকে মারধর করে। পরে মজহারের বন্ধুরা এগিয়ে এসে মারার কারণ জিজ্ঞেস করলে অপুর্বের গ্রুপের সাথে মারামারি হয়।
এ বিষয়ে আহত মাজহার জানান, সে সাধারণ ছাত্র ,কোন গ্রুপের রাজনীতি করেনা। তাকে অন‌্যায়ভাবে মারধর করা হয়েছে।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন , ‘বিষয়টা আমি জানিনা তবে খোঁজ নিয়ে দেখছি।’

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. জিয়া রহমানকে ফোন দিলে তার নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব‌্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা