ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

শুরুতেই ক্যাচ ফেললেন মাহমুদউল্লাহ

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ সেপ্টেম্বর ২০১৯, ৭:০৭ অপরাহ্ণ

Link Copied!

স্পোর্টস ডেস্ক:

ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্য পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশ দলের। শফিউল ইসলামের বাউন্সি বলে শূন্যে ক্যাচ তুলে দেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু ফাইন লেগে ওঠা সহজ ক্যাচটি তালুন্ধি করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ফ্লাডলাইটের ওপরে ওঠা বলটি রিয়াদের হাত ফসকে বেরিয়ে যায়। দলীয় ৮ আর ব্যক্তিগত ৩ রানে নতুন লাইফ পান আফগান ওপেনার।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে তিনটিতে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় জিম্বাবুয়ে। আর তিন ম্যাচে দুই জয় আর এক পরাজয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ ও আফগানিস্তান।

আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। তার আগে আজ শনিবার নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান।

রশিদ খানদের বিপক্ষে এ ম্যাচটি নিয়মরক্ষার হলেও গুরুত্বসহকারে নিচ্ছেন সাকিব আল হাসানরা।ফাইনালের আগে আফগানদের হারিয়ে ফুরফুরে মেজাজে থাকতে চায় টাইগাররা।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

শান্তিগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় সেন্ট্রাল কেয়ার হাসপাতালকে ঘিরে মিথ্যা প্রচারণার অভিযোগ, এমডির প্রতিবাদ

ফেইক আইডির অপপ্রচার নিয়ে প্রতিবাদ, তদন্তের দাবি

ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

এবার আজারবাইজানের বিমানবন্দরে ইরানের হামলা

চকরিয়ায় মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ

পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের

ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

ঢাবি ছাত্রদল নেতা হামিমকে দল থেকে অব্যাহতি

তাক্বওয়া অর্জনের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে — এড. ইয়াসিন খান। ‎