ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

জর্ডানে স্থাপিত মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান

প্রতিবেদক
News Desk
৬ মার্চ ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যে স্থাপিত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে ইরান।

জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে বলে সিএনএনের এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

গতকাল সোমবার (৩ মার্চ) সংগৃহীত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান থেকে প্রায় ৫০০ মাইলেরও বেশি দূরে অবস্থিত এই রাডারটি নিখুঁত নিশানায় ধ্বংস করা হয়েছে। এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি বড় কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ধ্বংস হওয়া রাডারটি ‘থাড’ ব্যবস্থার মূল ‘চোখ’ হিসেবে কাজ করত। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং তা মাঝ আকাশে ধ্বংস করার জন্য ইন্টারসেপ্টরগুলোকে লক্ষ্যবস্তু চিনিয়ে দিতে ব্যবহৃত হতো। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সাম্প্রতিক সংঘাতের শুরুর দিকেই রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, থাড রাডার ধ্বংস হওয়ার ফলে ওই অঞ্চলে মার্কিন ও মিত্রবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। এই রাডার ছাড়া থাড ব্যাটারিগুলো কার্যকরভাবে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্ত বা প্রতিহত করতে সক্ষম হবে না।

ওয়াশিংটন বা পেন্টাগনের পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই ঘটনা সংঘাতের মোড় নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎

মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট”লাল কার্ড”

জমজম হাসপাতালে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ডান হাত’ কবির এখন কক্সবাজারে: নেতাকর্মীদের সাথে গোপন বৈঠকের খবর

মোসাদ্দেক-জুবায়েরদের মামলা নেয়নি শাহবাগ থানা

কুবি প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল হক

“শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে।”- শিক্ষককে ছাত্রদল নেতার হুমকি

জামালপুরে লাইসেন্সবিহীন ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের ক্লাব মিটিং অনুষ্ঠিত

যুবদল মাঠে নামলে জামায়াত-শিবিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না-নয়ন

সুজন পরিকল্পনা সভায় হাওরে আগাম বন্যা শঙ্কায় উদ্বেগ ও সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি ‎