ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. সর্বশেষ

সাতক্ষীরা পাটকেলঘাটা শাকদহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ১ : আহত ১০

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ অক্টোবর ২০২১, ৬:৫৬ অপরাহ্ণ

Link Copied!

শেখ রিপন, সাতক্ষীরা প্রতিনিধি:

পাটকেলঘাটার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের সুপার ভাইজার নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো অন্তত ১০ জন যাত্রী।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সাতক্ষীরা-জ-১১-০১১৬ পাটকেলঘাটার শাকদহ বটতলা মোড় নামকস্থানে আসলে বাসের সামনের ডান পাশের চাকা পাংচার হয়ে যায়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে বাসটি নামিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে যাত্রীবাহি বাসের সুপার ভাইজার পুরাতন সাতক্ষীরার ছালাম সরদারের পুত্র জাহিদুল সরদার (৩৮) ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় পুরুষ, মহিলা ও শিশু সহ ১০ জন। আহতরা হলেন সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সর্দারের পুত্র সাজ্জাত সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর পুত্র ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদর উদ্দিনের পুত্র নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের পুত্র আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার (৪০), ডুমুরিয়ার রমেছা বেগম(৬০), আফরোজা আক্তার(৪০) এছাড়া অন্যান্য আহতদের কে সাতক্ষীরা সদরসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পাটকেলঘাটা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা

ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অবশেষে যৌতুকের কাছে হার মানলো প্রেমের বিয়ে

উপরের নির্দেশে কুরবানী হচ্ছেনা আলোচিত মহিষ ডোনাল্ট ট্রাম্পের

ইয়াছিনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন

রাজধানীতে ৩.৬ মাত্রার ভুমিকম্প অনুভুত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে : ঈদগাঁওতে পতাকা ও জার্সি বিক্রির হিড়িক

চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ মৃত্যু

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

মিঠাপুকুরে ডিজিটাল বিপ্লব: মাঠেরহাটে সব অনলাইন সেবা দিচ্ছে রাব্বী’র ‘আরকে অনলাইন সার্ভিস’