ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. সর্বশেষ

তালায় মাদক বহনকারী প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আটক ২

প্রতিবেদক
admin
১৫ অক্টোবর ২০২১, ৮:৩২ অপরাহ্ণ

Link Copied!

শেখ রিপন,সাতক্ষীরা প্রতিনিধি ঃ

তালার উপজেলার মদনপুরে ফেনসিডিল বহনকারী প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহি আব্দুল গফুর মাহমুদ (৬৫) নিহত হয়েছেন। সে তালা উপজেলার মদনপুর গ্রামের মৃত, নেহাল উদ্দিন মাহমুদের ছেলে।
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার মদনপুর বাজার এলাকায় দূর্ঘটনা ঘটে।
ঘটনার সাথে জড়িত থাকার অপরাধের সাতক্ষীরা কোর্টের কর্মরত পুলিশ সদস্য কনেস্টবল নং ৯৯৭ উত্তম দাস (২৬) ও চালক সাতক্ষীরা সদর থানার লুৎফর রহমান (২৫) কে আটক করেছে খর্ণিয়া ( চুকনগর) হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, গফুর মাহমুদ মদনপুর বাজার এলাকা থেকে সকাল ১০ দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির খুলনা গামী ঢাকা মেট্রো ১২- ৪৬৫৫ নম্বরের ফেন্সিডিলসহ চোরা কারবারির স্বর্ন বহনকারি একটি প্রাইভেটকার মোটরসাইকেলর সাজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে প্রচন্ড আঘাত পেয়ে মোটরসাইকেল আরোহি গুরতর আহত হন।
এসময় বিক্ষুদ্ধ জনতা চড়াও হয়ে সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসময় স্থানীয়দের উপস্থিতে প্রাইভেটকার তল্লাশি করে ৬ বোতল ফেনসিডিল,২ লাখ ৮৫ হাজার টাকা ও স্বর্ণ উদ্ধার করে পুলিশ । এ সময় আহতের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা দেয়া হয় বলে জানিয়েছেন পুলিশ ও এলাকাবাসী।

কিন্তু আহত গফুর বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

তিনি জানান, সিসি ব্যাতিরেকে পুলিশ সদস্য প্রাইভেট যোগে খুলনা যাওয়ার বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলেও জানান তিনি।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা

ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অবশেষে যৌতুকের কাছে হার মানলো প্রেমের বিয়ে

উপরের নির্দেশে কুরবানী হচ্ছেনা আলোচিত মহিষ ডোনাল্ট ট্রাম্পের

ইয়াছিনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চকরিয়া ব্লাড ফাউন্ডেশন

রাজধানীতে ৩.৬ মাত্রার ভুমিকম্প অনুভুত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে : ঈদগাঁওতে পতাকা ও জার্সি বিক্রির হিড়িক

চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১৬ মৃত্যু

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

মিঠাপুকুরে ডিজিটাল বিপ্লব: মাঠেরহাটে সব অনলাইন সেবা দিচ্ছে রাব্বী’র ‘আরকে অনলাইন সার্ভিস’