ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট

প্রতিবেদক
admin
২ নভেম্বর ২০১৯, ১:৩১ অপরাহ্ণ

Link Copied!

খুলনা সংবাদদাতা :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়।

পরে ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ শনিবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ও রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণার তথ্যের সত্যতা নিশ্চিত করে রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বলেন, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ থেকে ছয়জন আহত হয়। পরে রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

গত রাত থেকেই ক‌্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক। শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছেন।

আরও পড়ুন

জাবির খোলা আকাশের নিচে সম্প্রীতির ইফতার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানকে পুর্ণ সমর্থন চীনের

কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আল আকসায় তারাবি বন্ধ করলো ইসরাইল, হুঁশিয়ারি খতিবের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

কুবিতে “ভাই-বন্ধু সোসাইটি” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত