ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীর নামও ‘আবরার’ !

প্রতিবেদক
নিউজ ভিশন
২৭ অক্টোবর ২০১৯, ১:৩৯ অপরাহ্ণ

Link Copied!

এম.এ ওয়াহিদ :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

এতে প্রথম স্থান অধিকার করেছেন ‘কাজী আবরার মাহমুদ’ নামে এক শিক্ষার্থী। ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী ছাত্রের নামও ছিল আবরার।

জানা গেছে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী কাজী আবরার স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত) শীর্ষ স্থান অধিকার করেছেন।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

গত ৬ অক্টোবর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ক্ষোভ ও শোকের পরিস্থিতির মধ্যেই ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলে পরীক্ষায় অংশ নেয়া ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৬৫০ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছেন।

এ বছর ১২টি বিভাগে ১ হাজার ৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২ হাজার ১৬১ প্রার্থী। দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন

কুবির ইংরেজি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন

আর্থিক অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আল আকসায় তারাবি বন্ধ করলো ইসরাইল, হুঁশিয়ারি খতিবের

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

কুবিতে “ভাই-বন্ধু সোসাইটি” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাউজান প্রেস ক্লাবের আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

ট্যালেন্টপুল বৃত্তি পেলেন তানযীমুল উম্মার ছাত্র তাহসিন আল মানাফ