ঢাকাশুক্রবার , ৫ জুনe ২০২৬
  1. সর্বশেষ

‘পতিতালয় আছে, সস্তায় নারীও পাওয়া যায়, তারপরও কেনো?’

প্রতিবেদক
নিউজ ভিশন
২৮ মার্চ ২০২১, ৮:১৫ অপরাহ্ণ

Link Copied!

সোস্যাল মিডিয়া ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানির ভিডিও ধারণ ও সেই ভিডিও প্রকাশ নিয়ে সারা দেশে প্রতিবাদের ঢেউ উঠেছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ধর্ষক-নিপীড়কদের সর্বোচ্চ সাজার দাবি উঠছে। চুপ করে বসে নেই দেশের শিল্প-সাহিত্য ও সংগীত অঙ্গনের তারকারাও। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রতিবাদ জানালেন সাংবাদিক ও উপস্থাপক নাজনীন মুন্নী।

ফেসবুকে এক স্ট্যাটাসে মুন্নী লিখেছেন- ‘কয়েকদিন ধরে কাজ করছি আর বুঝতে পারছি- আপনি, আমি, আমরা নপুংসক। মেয়েকে ধর্ষণ করেছে বাবা, ৭০ বছরের বৃদ্ধও ধর্ষণ করছে, মাদরাসাশিক্ষক ছাত্রীকে ধর্ষণ করছে, … বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষিতা হচ্ছে, স্বামীর সঙ্গে নিরাপদ ভেবে বেড়াতে যাওয়া বধূটিও হচ্ছে ধর্ষণের শিকার।’

তিনি প্রশ্ন তুলেছেন- ‘কোনটা কম ভয়াবহ বা বীভৎস বা কম আতঙ্কের? এই দেশের মানুষ চোখে না দেখলে সে জিনিস ঠিক গায় মাখে না। আজ খবর করেছি মানসিক প্রতিবন্ধী নারী যাকে এলাকার মানুষ পাগলী ডাকে সে শিশুর জন্ম দিয়েছে! কেমন করে সম্ভব? এই দেশে পতিতালয় আছে… খুব সস্তায় নারীও পাওয়া যায়… তারপরও কেনো?’

মুন্নী তার স্ট্যাটাসে ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন- ‘কেউ কি পারবেন এদের কাউকে এমন উলঙ্গ করে পুরো দেশে ঘুরাতে? মৃত্যুদণ্ড চাইছি না। তাদের বোঝান অন্তত অসম্মান কেমন লাগে…না হলে প্রতিদিন এমন হবে, হতেই থাকবে। প্রতিটি রেইপ আপনার দিকে আঙুল তুলে দেখাবে আপনি নপুংসক।’

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার