ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এ প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। শুরুটা চলচ্চিত্র দিয়ে হলেও এখন নাটকেই বেশি ব্যস্ত। হালের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’তে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন। এমনকি দর্শকের কাছে তিনি সুনেরাহ থেকে ‘সায়রা’ নামেই পরিচিতি পেয়ে গেছেন। গত শনিবার রাতে নাটকটির সাকসেস পার্টি অনুষ্ঠিত হয়। সেখানে হাজির হন এর নির্মাতা ও শিল্পী-কলাকুশলীরা। কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এক পর্যায়ে সুনেরাহর কাছে জানতে চাওয়া হয়, তিনি নাকি ‘সায়রা’ হয়ে গেছেন! সুনেরাহ বলেন, “সত্যিই, আমি যেখানেই যাই, সবাই সায়রা বলে ডাকে। ক’দিন আগে এক আন্টিও ‘সায়রা’ বলে ডেকে প্রশংসা করলেন। আমি উনাকে বললাম, আন্টি আমার নাম তো সুনেরাহ। তিনি বলেন, ‘না না, আমি তোমাকে সায়রা বলেই ডাকব’। এরকম আরো অনেকেই বলেন।” চরিত্রের নামে পরিচিতি পাওয়াকে সাফল্য বলেই মনে করছেন এ অভিনেত্রী। সুনেরাহর ভাষ্য, ‘নাটকটির সাকসেস পার্টি হচ্ছে। তো দর্শক আমাকে যেভাবে সায়রা হিসেবে গ্রহণ করে নিয়েছেন, নিজের পরিবারের সায়রা মনে করছেন, এটা আমার জন্য একটা বড় সাফল্য ও অর্জন।’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, অভিনেত্রী কেয়া পায়েলসহ অনেকে। উল্লেখ্য, ৮ মে ধারাবাহিক নাটকটির শেষ পর্ব প্রচারিত হয়েছিল। সামনে এর নতুন কোনো সিজন আসবে কিনা, তা এখনো নিশ্চিত করেননি নির্মাতারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ

আপডেট সময় : ০৫:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬