ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ছাতকে কিশোরি ধর্ষণ: লম্পট ধর্ষক গ্রেফতার

প্রতিবেদক
admin
২৯ জানুয়ারি ২০২১, ১২:০৮ অপরাহ্ণ

Link Copied!


ছাতক প্রতিনিধি::

ছাতকে তালতো ভাই কর্তৃক ১৩ বছর বয়সী এক এতিম শিশু ধর্ষনের শিকার হয়েছে। প্রায় তিন মাস আগে ধর্ষনের শিকার হওয়া এ শিশুটি বর্তমানে অন্তঃস্বত্ত্বা অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। এ ঘটনায় ধর্ষক সোলেমান আলী (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে সিলেট নগরীর হযরত শাহজালাল (রঃ) মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ছাতক থানার এসআই ইয়াছিন মিয়া। লম্পট সোলেমান আলী উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের আপ্তাব আলীর পুত্র। ঘটনাটি ঘটেছে গেল বছরের ৫ নভেম্বর গভীর রাতে ধর্ষক সোলেমান আলীর শয়ন কক্ষে। এ ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে ২৫ জানুয়ারী ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-২৮) দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, পিতৃ-মাতৃহীন ভিকটিম শিশু তার একমাত্র বড় ভাইয়ের সাথে পিতার বাড়িতেই বসবাস করে আসছে। ঘটনার কয়েকদিন আগে রাজমিস্ত্রীর কাজে যোগ দিতে বড় ভাই জগন্নাথপুর যাওয়ার সময় ভিকটিমকে জাতুয়া গ্রামের বোনের বাড়িতে রেখে যায়। ঘটনার রাতে বড় বোনের পাশে ঘুমিয়ে থাকা ভিকটিমকে উঠিয়ে নিয়ে জোরপূর্ব ধর্ষন করে লম্পট সোলেমান আলী। এর পর থেকে নানা প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষন করে সে। এক পর্যায়ে ভিকটিম অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানা জানি হয়। এ ঘটনায় গ্রাম্য লোকজনের চাপে বিয়ের মাধ্যমে বিষয়টি নিস্পত্তির আশ্বাস দেয় সোলেমানের পরিবার। কিন্তু নানা অজুহাতে কালক্ষেপন করে এক পর্যায়ে বিয়ে করতে অসম্মতি জানায় সোলেমান। বর্তমানে ভিকটিম শিশুটি আগত সন্তান শরীরে বহন করে দ্বারে-দ্বারে ঘুরছে। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন মামলা ও গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন।##

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎