ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়ার কৃতি সন্তান মাষ্টার আমির উদ্দিন এর দাফন সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ভিশন
৮ নভেম্বর ২০২০, ১১:৪৪ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া (নোয়াগাও) গ্রামের কৃতি সন্তান সরকারি জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয় ও সরকারি পাগলা হাইস্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আমির উদ্দিন গতকাল শনিবার দুপুরে সিলেটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী , ৬ছেলে, ৩ মেয়ে ও নাতী- নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রবিবার সকাল ১০ ঘটিকায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্হানে তাহাকে দাফন করা হয়।

এসময় জানাযার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, পাগলা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দক্ষিণ সুনামগঞ্জ এরিয়া পরিচালক মোঃ ফরিদুর রহমান ফরিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, উমর আলী, মাওলানা নিজাম উদ্দিন খান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, পরিকল্পনামন্ত্রীর এপিএস জুয়েল মিয়া, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল হক সহ এলাকার অসংখ্য মুসুল্লীয়ান, সহকর্মী ও শিক্ষকতা জীবনের অসংখ্য ছাত্রবৃন্দ প্রমুখ।

আরও পড়ুন

রাউজান-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জয়, পুত্র সামিরের হাতে রেজাল্ট শিট হস্তান্তর

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব

কক্সবাজার-৪ আসনের ফল পুনঃগণনার দাবি জামায়াত প্রার্থী নূর আহমদ আনোয়ারীর

এ যেন ভোট নয় ঈদের আনন্দঘন মূহুর্ত

জামায়াতে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ নেই

শরণখোলায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

“অ্যাডভেঞ্চার মনপুরা” অনুষ্ঠান আয়োজন করছে ঢাকা কলেজ প্রাক্তন রোভার স্কাউট ফোরাম”

তারুণ্যের ভাবনা মিট উইথ মজনু” কর্মশালার আয়োজন করেন মুন্সি রফিকুল আলম মজনু

শান্তিগঞ্জে বাপ-পুত্রের পিআইসি, কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি ‎

আওয়ামী লীগপন্থী আমলাদের হাতে নির্বাচনের চাবি!

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

“ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- বিএনপির সাংসদ পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ