ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

ছুরিকাঘাতে ‘টপ গান’ অভিনেতা জেমস হ্যান্ডির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: জনপ্রিয় হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি আর নেই। এই অভিনেতা নিজ বাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। জেমসের বয়স হয়েছিল ৮১ বছর। ‘টপ গান: ম্যাভেরিক’, ‘জুমানজি’, ‘দ্য এঙ্-ফাইলস’ ও ‘দ্য ওয়েস্ট উইং’-এর মতো আলোচিত সিনেমা ও সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ক্যালিফোর্নিয়ার টারজানা এলাকায় বুধবার নিজের বাড়ির সামনে বাগানে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। দ্রুত হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছেন ৪৪ বছর বয়সী মাইকেল গ্লেডহিলকে। যিনি অভিনেতার প্রেমিকার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একই বাড়িতে তার মায়ের সঙ্গে থাকতেন। হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।ঘটনার আগে ৯১১ নম্বরে একটি অদ্ভুত ফোনকল আসে। সেখানে এক ব্যক্তি নিজেকে “ঈশ্বরের পুত্র”দাবি করে বলেন, আমি পাপের মানুষটিকে হত্যা করেছি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত নিজেই তাদের সামনে এসে আত্মসমর্পণ করেন বলে জানা যায়। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাটি আপাতত বিচ্ছিন্ন একটি অপরাধ হিসেবে দেখা হচ্ছে এবং সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকি নেই।
নিউইয়র্কে জন্ম নেয়া জেমস হ্যান্ডি ছিলেন হলিউডের ব্যস্ততম অভিনেতাদের একজন। প্রায় ছয় দশকের ক্যারিয়ারে তিনি শতাধিক চলচ্চিত্র ও টিভি প্রযোজনায় কাজ করেছেন। তিনি ‘ল অ্যান্ড অর্ডার’, ‘সিএসআই: এনওয়াই’, ‘ক্যাসল’, ‘এনওয়াইপিডি ব্লু’সহ অসংখ্য জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন। বড় পর্দায়ও ছিল তার উল্লেখযোগ্য উপস্থিতি ‘আরাকনোফোবিয়া’, ‘জুমানজি’, এমনকি ‘লোগান’-এও দেখা গেছে তাকে। তার শেষ উল্লেখযোগ্য কাজ ছিল ‘টপ গান: ম্যাভেরিক’, যেখানে তিনি একজন বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র জগতে শোক নেমে আসে। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছুরিকাঘাতে ‘টপ গান’ অভিনেতা জেমস হ্যান্ডির মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬