ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত চকরিয়া পৌরসভার স্টাফ রকিব হাসানকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রতিবেদক
admin
১২ অক্টোবর ২০১৯, ১:২২ পূর্বাহ্ণ

Link Copied!

সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া:

দেশবাসী ও প্রবাসী বিক্তবানদের কাছে মানবতার সাহায্যের এগিয়ে আসার আহবান জানিয়েছেন মরনব্যাধি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত চকরিয়া পৌরসভার স্টাফ রকিব হাসান চৌধুরী। তিনি চকরিয়া পৌরসভার সহ-কারী কর আদায়কারী। রকিব হাসান চৌধুরী একজন (নও মুসলিম) সনাতনী হিন্দু সম্প্রদায় থেকে এসে বর্তমানে ইসলাম ধর্ম গ্রহন করার পর পৌর শহরের চিরিংগা সবুজবাগ এলাকায় বসবাস করছেন। তার সংসারে স্ত্রী ও ১ সন্তান রয়েছে। তর পুর্বের পরিচয় চকরিয়া পৌরশহরের ভরামুহুরী ৪নং ওয়ার্ড হিন্দুপাড়া এলাকার স্বপন কুমার দে, পিতা. ফণি ভুষণ দে প্রকাশ (ফণি সওদাগর), মাতা.মিন্টুরাণী দে। সে তাদের সনাতনী ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহন করেন। তার মা-বাবা, আত্বীয় স্বজন বলতে কেউ নেই। তাই মরনব্যাধি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম কেমো থেরাপি সেন্টারে একে একে ১২ টি কেমো থেরাপি দেওয়ার পর চিকিৎসার ব্যয়ভার বহন করতে তার পরিবারের একার পক্ষে সম্ভব হচ্ছেনা। তার আর্থিক অবস্থা একেবারে নিস্ব হয়েগেছে। ভাগ্যের নির্মম পরিহাস বিগত কয়েক মাস আগে একটু সুস্থতা অনুভব করলেও সম্প্রতি সময়ে অবস্থার আরো অবনতি হয়েছে। তাকে বর্তমানে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম কেমো থেরাপি সেন্টারে প্রায় ৩য় সার্কেল কেমো থেরাপি করতে হচ্ছে। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে শীঘ্রই দেশের বাহিরে ভারতের ভেলোরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন তার পরিবার। অসুস্থ রকিব হাসানের স্ত্রী স্বামীর চিকিৎসার ব্যয়ভার বহনে সমস্যায় রয়েছেন। উন্নত চিকিৎসায় ভারতে নেয়ার জন্য অন্তত ১৫ লক্ষ টাকা প্রয়োজন। তাই দেশবাসী ও প্রবাসে অবস্থানরত বিক্তবানদের কাছে মানবতার সাহায্যে একজন মুসলিম হিসেবে আর্থিক সহায়তায় এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন। যোগাযোগ: ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চকরিয়া চিরিংগা শাখা, ব্যাংক হিসাব নং- দেশে ৭২৫৩৮ অথবা বিদেশ থেকে- ২০৫০১৪১০২০৭২৫৩৮০০, বিকাশ-০১৮২৭৪২১৪৩৪।
এদিকে রকিব হাসানের চিকিৎসায় মানবিক দৃষ্টিতে ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন আগামীর পৌর নির্বাচনের সম্ভাব্য জননেতা আলহাজ্ব জিয়াবুল হক (কাউন্সিলর)। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।##

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদে বসানো হলো কালেমার ক্যালিগ্রাফি

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

চৌফলদন্ডীতে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: দুই মাসে ৩০ জলদস্যু আটক, ৩২ জেলে উদ্ধার

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা