ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রতিবেদক
admin
১০ অক্টোবর ২০১৯, ২:৩৬ পূর্বাহ্ণ

Link Copied!


মুহাম্মদ ওমর ফারুক, সৌদিআরবঃ

সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কামাল উদ্দিন (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

নিহত কামাল উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং ইউনিয়নের চামার দীঘি এলাকার আহমদ ছফার পুত্র।

জানা গেছে,৭ অক্টোবর সোমবার স্থানীয় সময় রাত ৯ টায় রাজধানী রিয়াদের একটি সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি গত ২৫ আগষ্ট এক সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহত কামাল উদ্দিনের মামাত ভাই সৌদি প্রবাসী নাছির উদ্দিন বলেন, গত ২৫ সেপ্টেম্বর প্রতিদিনের মতো কাজ শেষে কামাল সঙ্গীদের নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরছিলেন । পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।
এতে কামাল উদ্দিনসহ আরো দুই বাংলাদেশি আহত হন। গুরুতর আহত হলে কামাল উদ্দিনকে রিয়াদের শামসী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ৭ অক্টোবর
সোমবার রাত ৯টায় তার মৃত্যু হয়।

নিহত কামাল উদ্দিন বিগত ৮ মাস আগে সৌদি আরবের রিয়াদে আসেন। দেশে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নিহতের মরদেহ রাজধানী রিয়াদ সমসি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।##

আরও পড়ুন

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ

সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিলো চীন

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল

বেনাপোলে ৬ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী আটক

সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

কক্সবাজারের বড় মার্কেটগুলোতে ঈদ কেনাকাটায় ভিড়ের উন্মাদনা

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

কক্সবাজার-৪ নির্বাচনের ইলেকশন পিটিশনে হাইকোর্টে শুনানি