ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

স্মৃতির ডায়েরিটা বাবা-হীন, কত মলিন!

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ জুন ২০২০, ৫:৫১ অপরাহ্ণ

Link Copied!

স্বর্ণালী আক্তার খাদিজা।
বাবা, সে তো আমার জীবন বৃক্ষের ছায়া, আমার খেলার সাথী। আমার হাসি, কান্না, সকল অনুভুতি প্রকাশের একমাত্র স্থান। আমার প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয় সকল প্রশ্নের উত্তরদাতা। বলা যায়, বাবা আমার জীবনের বিশ্বকোষ। বাস্তব জীবনে চলার পথ থেকে শুরু করে রূপকথার রাজ্য ঘুরে আসার একমাত্র সঙ্গী।

তোমার হাত ধরে সেই অচেনা পথ অনেক দিন চেনা হয়ে উঠে না বাবা। তোমার কোলে মাথা রেখে লম্বা সময় চাঁদের জোছনা দেখা
হয়ে উঠেনা। তোমার হাত ধরে কল্পনার রাজ্যে ঘুড়ে বেড়ানো, চাঁদের বুড়ির চরকা কাটাসহ রাজা-রাণী, রাক্ষস-খোক্ষসদের গল্প এখন আর কানে বাজে না। দিনভর ক্লান্তি অবসাদের বিপরীতমুখী প্রশান্তির সেই ডাকও অনেক দিন হলো শোনা হয় নাই। তোমার মধুর কন্ঠে “মা” ডাকও অনেক দিন কানে আসে না। তোমার হাতের একমুঠো ভাত অনেক দিন হলো খাওয়া হয়ে উঠে না। আমাদের কত শত স্মৃতি এখন আর স্মৃতি ব্যাংকে সঞ্চয় করা হয় না, বাবা। অনেক দিন হলো, দুচোখ ভরে তোমায় দেখাটাও হয়ে উঠছে না, বাবা।

ইচ্ছে করে, তোমায় আবার একবার ফিরে পাই। হাজারো স্মৃতিতে ভরে উঠবে অনুভুতির খাতা। হয়তো, এটা আমার স্বপ্নই দেখে যাবে। চিরন্তন সত্যকে কেউ মিথ্যা বানাতে পারে বলো! এই জনমে তোমায় আর নাই-বা পাই, আখিরাতে যে তোমার বুকে একটু ঠাঁই চাই। অদূরে তুমি ভালো থেকো বাবা। এটাই কাম্য।

শিক্ষার্থী, কদমরসূল সরকারি কলেজ।

 

 

 

ইকবাল/এসআর/ঢাকা।

আরও পড়ুন

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাবেক ইউপি সদস্যসহ আহত ২

ইসরাইলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর হামলা

‘ঢাকা টু বেইজিং ফেলোশিপ’-চালুর প্রস্তাব দিয়েছেন ডাকসু ভিপি

এবার ঈদুল আযহার ছুটিতে হস্তক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এপেক্স ক্লাব অব বারআউলিয়ার ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট হলেন রবিউল হাসান তানজিম

সাংবাদিক সম্মেলনে ভূমিদস্যুতা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; নিরাপত্তা ও ন্যায়বিচার দাবী

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া, ফুটবলে ইংরেজি ও ক্রিকেটে আইন বিভাগ চ্যাম্পিয়ন

নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলা : ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

জবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের পাশে রাবির স্টুডেন্ট

ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের এইচএসসি ১ম বর্ষের আহ্বায়ক কমিটি অনুমোদন

রংপুরে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল পোশাক ব্র্যান্ড ‘LOOKS’