ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

নগরীর বাকলিয়ায় বাসার মালিককে ফাঁসাতে গিয়ে শিশু আরাফ’কে হত্যা করে শেষ রক্ষা হলনা আসামী নাজমা বেগমের।

প্রতিবেদক
নিউজ ভিশন
১০ জুন ২০২০, ১২:০১ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ রাসেদ
চট্টগ্রাম প্রতিনিধি

নগরীর বাকলিয়া থানাধীন দক্ষিন বাকলিয়ায় ০৭/০৬/২০২০ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার দিকে মিয়াখান নগর ম্যাচ ফ্যাক্টরী এলাকার কাউন্সিলর প্রার্থী নূরুল আলম প্রকাশ মিয়ার বিল্ডিংয়ের নীচতলায় (পাকিং) ভাড়াটিয়া ঔষধ কোম্পানীতে চাকুরীরত আব্দুল কাইয়ুমের ০২ (দুই) বৎসরের শিশু সন্তান আরাফ’কে আদর করার ছলে কোলে নিয়ে ঐ বিল্ডিংয়ের ছাদে পানির ট্যাংকে ফেলে হত্যা করে। ঐ বিল্ডিংয়েরই অপর ভাড়াটিয়া নাজমা বেগম (৪০)। দীর্ঘদিনের বাসা ভাড়া বাকী থাকায় এবং বিল্ডিংয়ের দারোয়ান হিসেবে কর্মরত আসামী নাজমা বেগম এর ছেলে হাসান (২৩)এর প্রাপ্য বেতন নিয়ে মালিক নূরুল আলম প্রকাশ মিয়া এর সাথে বিরোধ চলে আসছিল। অপরদিকে ফরিদ (৩৮) এক মামলায় জেল খাটার পিছনে নুরুল আলম মিয়ার কারসাজি আছে বলে ধারণা করে। তারই জের ধরে ফরিদের আর্থিক প্রলোভনে পড়ে নুরুল আলম মিয়াকে ফাঁসানোর জন্য শিশু আরাফকে মিয়ার বিল্ডিংয়ের নীচতলা হতে হাঁটতে দেখে একা পেয়ে আসামী নাজমা কোলে করে বাড়ীর ছাদে পানির ট্যাংকে ফেলে হত্যা করে। ঘটনার পর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম মেহেদী হাসান-বিপিএম(বার), পিপিএম(বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), শাহ মোহাম্মদ আব্দুর রউফ, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মোহাম্মদ রাইসুল ইসলাম, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন-পিপিএম’গণ সহ বাকলিয়া থানার চৌকস অফিসারদের নেতৃত্বে মামলার ঘটনায় জড়িত আসামী নাজমা বেগম (৪০)কে গ্রেফতারের লক্ষ্যে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। আসামী নাজমা বেগম (৪০) অপর আসামী মোঃ ফরিদ (৩৮) এর পরিকল্পনামত বিজ্ঞ আদালতে আসামী শিশু আরাফ (০২)’কে হত্যার দায় স্বীকার করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করে।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ