ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

ভারতে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের প্রাণহানি হওয়ার ঘটনায় হোটেলটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থায় কোন ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানায়, হোটেলটির মালিক লাভকেশ বাজাজকে বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয়। কয়েক ঘণ্টা আগেই আগুনে ভবনটি পুড়ে যায়। এতে অন্তত নয় জন ভারতীয় নাগরিক ও কয়েকজন বিদেশি নিহত হন। নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় মৃত দুই বিদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের একজন লাইবেরিয়ার নাগরিক ও অন্যজন মোজাম্বিকের নাগরিক। অগ্নিনির্বাপণ সরঞ্জামের ঘাটতি ও নিরাপত্তা বিধি নিয়মিত উপেক্ষা করার কারণে ভারতে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ফ্লারিশ স্টে হোটেলে আগুন ছড়িয়ে পড়ার সময় ওপরের তলায় আটকে পড়া লোকজনকে নিচে পাতা গদির ওপর লাফ দিতে দেখা যায়। গুরুতর দগ্ধ হওয়া ও রাস্তায় লাফ দেওয়ার সময় হাড় ভেঙে যাওয়াসহ বিভিন্ন আঘাত নিয়ে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তা সুব্রত কুমার সেন জানান, গতকাল বৃহস্পতিবার সকালে পৃথক আরেকটি অগ্নিকাণ্ডে পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের মুজাফ্ফরপুরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ওয়ার্ডে অন্তত চার জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬