ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

ভারতে লালগালিচা সংবর্ধনা পেলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এফএনএস বিদেশ : ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে গতকাল বৃহস্পতিবার লালগালিচা সংবর্ধনা দিয়েছে ভারত। জ্বালানি-নির্ভর ভারতের সঙ্গে তেল রফতানিকারক দেশটির বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রড্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বের মোট অপরিশোধিত তেলের মজুদের প্রায় ১৭ শতাংশের অধিকারী ভেনেজুয়েলার নেতৃত্ব দিচ্ছেন রড্রিগেজ। গত জানুয়ারিতে সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পর তিনি দায়িত্ব নেন। বৈঠক শুরুর আগে নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসের বাইরে মোদির সঙ্গে করমর্দন করেন রড্রিগেজ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, ‘মোদির সঙ্গে এই আলোচনা দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী করবে।’ এমন এক সময়ে রড্রিগেজ এই ভারত সফর করছেন, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সরবরাহ বিঘ্ন মোকাবিলায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়াচ্ছে। গত বুধবার ভারতে পৌঁছানোর পর রড্রিগেজ জানান, তিনি খুবই ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করছেন। ভেনেজুয়েলার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সামনে অত্যন্ত ফলপ্রসূ একটি কর্মসূচি রয়েছে। আমি এমন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চাই, যা ভেনেজুয়েলার জনগণের সবচেয়ে জরুরি প্রয়োজনগুলো পূরণে সহায়তা করবে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে লালগালিচা সংবর্ধনা পেলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬