ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের ‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎

অস্ট্রেলিয়া সিরিজের আম্পায়ার হিসেবে থাকছেন যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চলতি জুন মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। যেখানে তিন ওয়ানডে ম্যাচের সাথে রয়েছে তিন টি-টোয়েন্টি ম্যাচও। আসন্ন এই দুই সিরিজের ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই তিনটি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন প্রকাশ ভাট। প্রথম ওয়ানডে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেঙ্ ওয়ার্ফ ও গাজী সোহেল। দ্বিতীয় ওয়ানডেতে আহসান রাজা ও তানভীর আহমেদ অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন। আর তৃতীয় ওয়ানডেতে এই দায়িত্বে অ্যালেঙ্ ওয়ার্ফের সঙ্গে থাকবেন মাসুদুর রহমান মুকুল। ওয়ানডে সিরিজে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহসান রাজা ও অ্যালেঙ্ ওয়ার্ফ। প্রথম ও তৃতীয় ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা, আর দ্বিতীয় ম্যাচে এই দায়িত্ব পালন করবেন অ্যালেঙ্ ওয়ার্ফ। তিনটি ম্যাচেই চতুর্থ আম্পায়ারের দায়িত্বে রাখা হয়েছে মোর্শেদ আলী খানকে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই পর্বেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন প্রকাশ ভাট। প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দ্বিতীয় ম্যাচে তার সঙ্গে থাকবেন তানভীর আহমেদ, আর তৃতীয় ম্যাচে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে থাকবেন তানভীর আহমেদ, দ্বিতীয় ম্যাচে মাসুদুর রহমান মুকুল এবং তৃতীয় ম্যাচে গাজী সোহেল। অন্যদিকে চতুর্থ আম্পায়ার হিসেবে প্রথম ম্যাচে থাকবেন মাসুদুর রহমান মুকুল, দ্বিতীয় ম্যাচে গাজী সোহেল এবং তৃতীয় ম্যাচে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অস্ট্রেলিয়া সিরিজের আম্পায়ার হিসেবে থাকছেন যারা

আপডেট সময় : ০৫:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬