ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎ লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন চকরিয়া থানা পুলিশের তৎপরতায় হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর চকরিয়ায় বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের হাইজিন কিট বিতরণ চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার-৩ কক্সবাজারের কৃতিসন্তান শামীম উদ্দিন চৌধুরী বাংলাদেশ ব্যাংকে জয়েন্ট ডিরেক্টর পদে পদোন্নতি বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী পলিথিনের ছাউনির নিচে পঙ্গু দিনমজুর আলী হোসেনের মানবেতর জীবন চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

চকরিয়া থানা পুলিশের তৎপরতায় হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়ায় হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন মাত্র ৩০ মিনিটের মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে চকরিয়া থানা পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ১০-১২ জনের একটি পর্যটক দল বান্দরবানের লামা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে চকরিয়া উপজেলার এম আমিরাবাদ হোটেলে নাস্তার জন্য যাত্রাবিরতি করে।

নাস্তার সময় পর্যটক দলের সদস্য সাদিয়া আক্তারের Redmi 9A ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি অজ্ঞাতসারে হারিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ফোনটির সন্ধান না পেয়ে তিনি চকরিয়া থানায় এসে বিষয়টি পুলিশকে জানান।

অভিযোগ পাওয়ার পর চকরিয়া থানার অফিসার ইনচার্জের তাৎক্ষণিক নির্দেশনায় দিবাকালীন মোবাইল ডিউটি অফিসার এসআই (নিরস্ত্র) মো. আবু বকরের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে মাত্র ৩০ মিনিটের মধ্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। পরে ফোনটি প্রকৃত মালিক সাদিয়া আক্তারের জিম্মায় হস্তান্তর করা হয়।

পুলিশের দ্রুত তৎপরতায় হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাদিয়া আক্তার। এ ঘটনায় চকরিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়া থানা পুলিশের তৎপরতায় হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৬:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬