ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎শান্তিগঞ্জে অভিভাবকশূন্য প্রশাসন, ‎বিলাসিতায় কার্যক্রম-ভোগান্তিতে জনগণ ‎ লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন চকরিয়া থানা পুলিশের তৎপরতায় হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর চকরিয়ায় বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের হাইজিন কিট বিতরণ চকরিয়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার-৩ কক্সবাজারের কৃতিসন্তান শামীম উদ্দিন চৌধুরী বাংলাদেশ ব্যাংকে জয়েন্ট ডিরেক্টর পদে পদোন্নতি বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী পলিথিনের ছাউনির নিচে পঙ্গু দিনমজুর আলী হোসেনের মানবেতর জীবন চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

চকরিয়ায় বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের হাইজিন কিট বিতরণ

মোঃ সাঈদী আকবর ফয়সাল
  • আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়ায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রয়োজনীয় হাইজিন কিট বিতরণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের নির্দেশনায় এবং ইউনিসেফের সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) জরুরি সাড়াদান কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় চকরিয়ায় আয়োজিত হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, বন্যা ও পাহাড়ধসের পর ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। দুর্যোগ-পরবর্তী সময়ে পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই দুর্গত মানুষের মধ্যে প্রয়োজনীয় হাইজিন সামগ্রী বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬ সালের আকস্মিক বন্যা ও পাহাড়ধসে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে তাদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হাইজিন কিট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, দুর্যোগের পর দুর্গত এলাকায় নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বন্যার পানি ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে পানিবাহিত ও বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এ ঝুঁকি কমাতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রয়োজনীয় হাইজিন সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগম, চকরিয়া পৌরসভা মহিলা দলের সভাপতি রিফাত হায়দার, চকরিয়া উপজেলা মহিলাদলের নেত্রী রুনা চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়ায় বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের হাইজিন কিট বিতরণ

আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬