চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- আপডেট সময় : ১০:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
ওসমান গণি সৈকতঃ চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের নতুন বাজারের পশ্চিমে রেল লাইনে, কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগষ্ট ) সন্ধ্যা সাড়ে ৭ টার পর চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মডারেটর আবু তৈয়ব জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হারবাং রেলওয়ে ষ্টেশনে পৌঁছার আগেই প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা শওকত মিয়া বলেন,ট্রেনে কাটা পড়েছে শুনে রেললাইনে গিয়ে দেখি এক নারীর মরদেহ রেল লাইনের উপর পড়ে আছে। মরদেহের অবস্থা দেখে আমরা ধারণা করছি ট্রেনে কাটা পরে ওই নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর মুখমন্ডল থেঁতলে যাওয়ায় এখনও পর্যন্ত পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
সাহারবিল রেলওয়ে স্টেশন মাস্টার মো.ফরহাদ চৌধুরী জানান,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দূর্ঘটনার ঘটনাটি ঘটে। ইতিমধ্যে রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এ সংক্রান্ত পরবর্তী ব্যবস্থা নেবে।




















