ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যথাযথ মর্যাদায় ‘জুলাই দিবস’ পালন করছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুবি ছাত্রদলের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে’র দায়ে ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি ইসলামপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান,ইসলামপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের চেতনায় দীপ্ত ইসলামপুর: রক্তে কেনা নতুন ভোরে স্মরণের বাঁধভাঙা উচ্ছ্বাস র‍্যাব-১৫-এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার তিন রোহিঙ্গা উদ্ধার, আটক ১ মা ও শিশু স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আসবে ইসলামপুরে কল্যাণ কেন্দ্র উদ্বোধনে সুলতান মাহমুদ বাবু মধ্যরাতে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের আবাসিক হলে শিবিরের কর্মীদের উপর ছাত্রদলের হামলা চকরিয়া জমজম হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাই বিপ্লবের চেতনায় দীপ্ত ইসলামপুর: রক্তে কেনা নতুন ভোরে স্মরণের বাঁধভাঙা উচ্ছ্বাস

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ
  • আপডেট সময় : ০৭:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রক্তস্নাত জুলাইয়ের বীরত্বগাথা আর আত্মত্যাগের গৌরবময় স্মৃতি বুকে নিয়ে জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত।

রক্তে কেনা বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্নকে তরুণ প্রজন্মের হৃদয়ে ছড়িয়ে দিতে বুধবার (৫আগস্ট) উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী ছিল নানা প্রাঞ্জল ও তাৎপর্যপূর্ণ আয়োজন।

​সকালের সূর্য ওঠার পরপরই ইসলামপুরে স্কুল, কলেজ ও মাদরাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত পদচারণায়। জুলাইয়ের রক্তঝরা দিনগুলোতে ছাত্র-জনতার অকুতোভয় সংগ্রাম,বীরত্ব এবং অসীম আত্মত্যাগের স্মৃতি ক্যানভাসে ফুটিয়ে তুলতে আয়োজন করা হয় চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।

শিক্ষার্থীরা তাদের তুলির তুলনামূলক আঁচড়ে, আবৃত্তির বজ্রকণ্ঠে এবং লেখনীর শাণিত বাক্যে পুনরুজ্জীবিত করে তোলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দিনগুলোকে।

​প্রতিযোগিতা শেষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় আবেগঘন আলোচনা সভা। প্রতিষ্ঠান প্রধান,সহকারী শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় সুধীবৃন্দের উপস্থিতিতে এসব সভায় বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি সময়ের পরিবর্তন নয়, বরং আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় বিপ্লব।শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশের স্বপ্নের সফল বাস্তবায়নে আজকের প্রজন্মকেই কণ্ডারীর ভূমিকা পালন করতে হবে।

​বক্তারা জুলাই বিপ্লবে জীবন উৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানানো হয়।

​আয়োজনের শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানমালার যবনিকা ঘটে বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে। শিক্ষক, শিক্ষার্থীর ও অভিভাবকদের সম্মিলিত এই অংশগ্রহণে পুরো ইসলামপুর পালিত হলো চেতনার এক অনন্য দিন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই বিপ্লবের চেতনায় দীপ্ত ইসলামপুর: রক্তে কেনা নতুন ভোরে স্মরণের বাঁধভাঙা উচ্ছ্বাস

আপডেট সময় : ০৭:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬