ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার সীমান্তে মাইন  বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন! ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন

ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান তাদের স্ব স্ব দপ্তরে দায়িত্ব বুঝিয়ে দেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলায় প্রো-ভিসি ও ট্রেজারার অফিসে তাদের প্রথম কর্মদিবস শুরু হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম,
প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, সিনিয়র অধ্যাপক ড. আলীনূর রহমানসহ অন্য শিক্ষক ওকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘আমি ১৪ মে যোগদানের পর প্রফেসর এয়াকুব আলী ও প্রফেসর জাহাঙ্গীর আলম নিবেদিতভাবে দায়িত্ব পালন করেছেন। আমরা টিমওয়ার্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। দায়িত্বের পরিবর্তন হলেও আমরা সবাই শিক্ষক। ইনশাআল্লাহ নতুন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

এর আগে সোমবার (২৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে এবং সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত দুটি আলাদা প্রজ্ঞাপনে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০)-এর ১১ (ক) (১) ধারা অনুসারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলীকে ট্রেজারার হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬